নেপালের বিপক্ষে সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে বাংলাদেশের এক নারী ফুটবলারের ফেসবুক পোস্ট ভাইরাল হয়েছিল। তিনি সানজিদা আক্তার। শিরোপা জিতে দেশে ফেরার পর সানজিদাসহ তার সতীর্থদের ডলার চুরি হয়ে যায়। এবার তারা বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণের কাছ থেকে অর্থ পেয়েছেন, সানজিদা পেয়েছেন আইফোন ১৩ ম্যাক্স।
ছবি: সংগৃহীত
কৃষ্ণা রানি সরকার ও শামসুন্নাহার সিনিয়রের মোট ১ হাজার ৩০০ ডলার চুরি যায়। এছাড়া অন্যদের লাগেজও ভাঙা অবস্থায় পাওয়া যায়। বিনিময়ে শনিবার (২৪ সেপ্টেম্বর) কৃষ্ণা রানিকে দেড় লাখ, শামসুন্নাহারকে ১ লাখ টাকা ও সানজিদাকে আইফোন দেয়া হয়।
0 মন্তব্যসমূহ