কোরবানির জন্য গরু কিনলেন জামাল ভুঁইয়া
Jamal Bhuiyan

ঈদের আর বেশি সময় বাকি নেই। আগামী রোববার (১০ জুলাই) সারাদেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। তার আগে ধর্মপ্রাণ মুসলমানরা এখন কোরবানির পশু কিনছেন। কোরবানির ঈদে গরু কিনেছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়াও।


আজ মঙ্গলবার (৫ জুলাই) জামাল তার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে কোরবানির জন্য কেনা একটি গরুর ছবি পোস্ট করেন। ক্যাপশনে লেখা, ‘তাড়াতাড়ি কর! ঈদে বেশি করে খেতে এসেছে।


গত জুনে এশিয়া কাপের বাছাইপর্ব খেলতে জামাল ভূঁইয়ার নেতৃত্বে মালয়েশিয়া সফর করে বাংলাদেশ। বাহরাইন, তুর্কমেনিস্তান ও স্বাগতিক মালয়েশিয়ার কাছে হেরে এশিয়া কাপের বাছাইপর্ব থেকে বিদায় নিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।