প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, উৎসবমুখর পরিবেশে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এখানকার মানুষ শুধু স্বতঃস্ফূর্তভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করেনি, নির্বাচনটিও ছিল প্রতিযোগিতামূলক।
তিনি বলেন, জনগণ তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে বিজয়ী করেছে। নির্বাচনের ইতিহাসে এটি একটি উদাহরণ বলে আমি মনে করি। গণতান্ত্রিক পরিবেশেই দেশের সার্বিক উন্নয়ন নিহিত। মঙ্গলবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র ও কাউন্সিলরদের শপথবাক্য পাঠদানকালে তিনি এ কথা বলেন।
প্রধানমন্ত্রী তার সরকারি বাসভবন গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র আরফানুল হক রিফাতকে শপথবাক্য পাঠ করান।

0 মন্তব্যসমূহ